
এস আই আর নাম করে সাধারণ মানুষের হয়রানি বরদাস্ত নয়, কড়া ভাষায় নিন্দা মানিক ফকির
অপেকস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস্ কাউন্সিল এর উদ্যোগে কাশিপুর গ্ৰাম বাসীবৃন্দের পরিচালনায় SIR এর প্রতিবাদ সভা
অনুষ্টিত হয় ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিক ফকির তিনি তার ভাষণে বলেন যে কেন্দ্রীয় সরকার ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ভাবে এস আই আর নামে সাধারণ মানুষের উপর জুলুম ও হেনাস্তা চালিয়ে যাচ্ছে তা বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন।একই সঙ্গে ভারতের নির্বাচন কমিশন একযোগে পশ্চিম বাংলার সাধারণ মানুষের নিরাপত্তা ও সুরক্ষা ক্ষেত্রে বাধা সৃষ্টি করে চলেছে। সাধারণ মানুষের এস আই আর নিয়ে যে হেনাস্তা চালিয়ে যাচ্ছে তা পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ জানিয়েছে। সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে সাধারণ মানুষের যে হয়রানি শিকার হতে হচ্ছে পদে তা আর হতে দিতে পারে না। ইতিমধ্যেই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ মেনে বিভিন্ন জেলায় দলের নেতা ও কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন। আজকের অপেকস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস্ কাউন্সিল এর এই প্রতিবাদ সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক মানিক ফকির তিনি এস আই আর নিয়ে
সাম্প্রতিক প্রশাসনিক পদক্ষেপ ঘিরে মানুষের উদ্বেগ, বিভ্রান্তি ও স্বচ্ছতার অভাবের অভিযোগ তুলে মানবাধিকার রক্ষায় নিরপেক্ষতা ও জনমতের গুরুত্ব দাবি করেন। বক্তারা বলেন, যেকোনো প্রক্রিয়ার আগে সাধারণ মানুষকে স্পষ্টভাবে অবহিত করা জরুরি। মানবাধিকার কর্মীরা পরিচয়, নাগরিক মর্যাদা ও মৌলিক অধিকারের বিষয়কে সংবেদনশীল আখ্যা দেন। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। সভায় মানিক ফকির, অ্যাডভোকেট আলমমিন, আব্দুর রশিদ মন্ডল ও মাওলানা শহিদুল্লা উপস্থিত ছিলেন। এলাকাবাসীর উল্লেখযোগ্য অংশ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সমর্থন জানান। শান্তিপূর্ণ পরিবেশে সভা।
![]()








