
এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন সায়েফ নাসির। আজ ৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এতে আরও বলা হয়, এর আগে, সায়েফ নাসির তিনটি শীর্ষস্থানীয় বহুজাতিক প্রতিষ্ঠান – ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, টেট্রা প্যাক ও হাইডেলবার্গ সিমেন্টসহ স্বনামধন্য স্থানীয় কয়েকটি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। এছাড়াও বিভিন্ন ধরনের শিল্প খাতে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার।
বিগত দুই দশকের অধিক সময় ধরে বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে মার্কেটিং ও সেলস, জেনারেল ম্যানেজমেন্ট, পিপলস ডেভেলপমেন্ট ও প্রডাক্ট ম্যানেজমেন্টে নেতৃত্ব দিয়ে আসছেন সায়েফ নাসির।
তিনি বিজনেস ট্রান্সফরমেশন ও ডেভেলপমেন্টের মাধ্যমে দীর্ঘমেয়াদি ও স্থায়ী উন্নয়নের পাশাপাশি উজ্জীবিত টিম গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
সায়েফ নাসির বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতক ডিগ্রি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে স্নাতকোত্তর এমবিএ সম্পন্ন করেন।
![]()









