
এলপিজি নিয়ে আতংক ছড়ালেই কঠোর ব্যবস্থা হুশিয়ারি মোদীর
রান্নার গ্যাস (এলপিজি ) নিয়ে দেশব্যাপী উদ্বেগের মাঝে এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানালেন, কেউ কেউ পরিস্থিতির সুযোগ নিয়ে অযথা আতংক ছড়াচ্ছেন। তাঁরা দেশের ক্ষতি করছেন। তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে কালোবাজারিদের ও পৃথক বার্তা দিয়েছেন। রাজনীতির ঊধ্বে উঠে সংকটের মোকাবিলা করার কথা বলেছেন মোদী। কালোবাজারি রুখতে রাজ্য সরকার গুলিকে সক্রিয় হতে রলেছেন তিনি। তিনি পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতি নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথাও বলেন। বৃহস্পতিবার (১২মার্চ ) দিল্লিতে একটি সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই এলপিজি উদ্বেগের প্রসঙ্গ তোলেন। জানান, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়ছে সমস্ত দেশের উপরেই। তার মোকাবিলা করতে সরকার যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে। মোদি বলেন, কিছু মানুষ এলপিজি নিয়ে আতংক ছড়ানোর চেষ্টা করছেন। শুধু বলব তাঁরা জনগনের সামনে নিজেদের রুপ প্রকাশ করে ফেলেছেন এবং সার্বিক ভাবে দেশের ক্ষতি করছেন। এরপরেই কালোবাজারিদের একহাতে নেন প্রধানমন্ত্রী। জানান, কেউ কেউ পরিস্থিতির সুযোগ নিয়ে নিদিষ্ট কিছু পণ্য কালোবাজারে বিক্রি করছেন। তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে।
![]()









