- - -

এপেক্স ক্লাব অফ হবিগঞ্জ সেন্ট্রাল ইউসি উদ্যোগে শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

Print News

এপেক্স ক্লাব অফ হবিগঞ্জ সেন্ট্রাল ইউসি উদ্যোগে শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

আজ ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন উপলক্ষে এপেক্স ক্লাব অফ হবিগঞ্জ সেন্ট্রাল ইউসি এর উদ্যোগে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে চিত্রাংকন , রচনা প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
বুধবার (২১ ফেব্রুয়ারি ) দুপুর থেকে সারাদিন ব্যাপী ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এপেক্স ক্লাব অফ হবিগঞ্জ সেন্ট্রাল ইউসি আয়োজনে অত্র বালিকা উচ্চ বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থী চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী, শিক্ষক , অভিভাবক সাংবাদিকদের উপস্থিতিতে এবং বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ও এপেক্স ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রাল ইউসি প্রেসিডেন্ট হালিমা খাতুনের সভাপতিত্বে এবং এপেক্স ক্লাব অফ হবিগঞ্জ সেন্ট্রাল ইউসি সাধারণ সম্পাদক মোঃ শাহাদত হোসেন ভূইয়া পরিচালনায় পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ জালাল আহমেদ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অফ হবিগঞ্জ সেন্ট্রাল ইউসি সাবেক সভাপতি ও শায়েস্তাগঞ্জ মডেল প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আশরাফ উদ্দিন মামুন , এপেক্স ক্লাব অফ হবিগঞ্জ সেন্ট্রাল ইউসি সিনিয়র সহ-সভাপতি সৈয়দ গিয়াস উদ্দিন , সহ-সভাপতি মোঃ আব্দুল্লাহ ।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ ট্রেজারের মোঃ কুতুব উদ্দিন ।
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন হবিগঞ্জ সার্ভিস ডিরেক্টর মাধব চন্দ্র রায় , সার্ভিস এন্ড আর্মস ডিরেক্টর শেখ সাইদুর রহমান , গোলাম কিবরিয়া সেলিম মেম্বার , শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ও অত্র বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর প্রমূখ । সভা বক্তব্য শেষে অত্র বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা বিজয়ী শিক্ষার্থী ৮ম শ্রেণির অন্ত বিশ্বাস , ফারজানা আক্তার জিনিয়া , ৭ম শ্রেণির মেঘলা আক্তার রাফি , ৯ম শ্রেণির তানজিনা আক্তার , ১০ ম শ্রেণির অন্নপূর্ণা রানী শীল , মোছাঃ শারমিন আক্তার এর মাঝে পুরস্কারের ক্রেস্ট হাতে তুলে দেন ।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa