- - -

এনজিও সংস্থা হীড বাংলাদেশের উদ্যোগে ২২৮ জন মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

Print News

এনজিও সংস্থা হীড বাংলাদেশের উদ্যোগে ২২৮ জন মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

 

এনজিও সংস্থা চট্টগ্রাম অঞ্চল হীড বাংলাদেশের আয়োজনে  মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় বঙ্গবন্ধু উচ্চশিক্ষা বৃত্তি এবং ২০২৩ সালের এস এসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪ ও ৫ প্রাপ্ত মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে প্রতিবছরের ন্যায় এ বছরও শনিবার (৩০ মার্চ) সকাল ১১ টায় কর্ণফুলী কমিউনিটি সেন্টারে সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে হীড বাংলাদেশের নিবার্হী পরিচালক আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন ভূঞা জনি।
এসময় চট্টগ্রাম অঞ্চল ও আঞ্চলিক হিসাবরক্ষক অসিত কুন্দার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হীড বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক  অনিল চন্দ্র দত্ত, শাখা ব্যবস্থাপক তারেক রহমান চৌধুরী, নির্মল সুশীল, মোঃ বেলাল হোসেন, মোঃ হায়দার আলী, রবীন্দ্রনাথ রায়, হুমায়ুন কবির আব্দুস সালাম প্রমূখ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa