- - -

উলিপুরে বিনামূল্য সরিষা বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

img 20261116 wa0137
Print News

উলিপুরে বিনামূল্য সরিষা বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

কুড়িগ্রামের উলিপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনা মূল্যে সরিষার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে সরিষার আবাদ সম্প্রসারণ এবং কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এ কর্মসূচি নেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
প্রত্যেক কৃষকের জন্য যা বরাদ্দ
কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি এমওপি সার ও ১০ কেজি ডিএপি সার দেওয়া হচ্ছে।
এ কর্মসূচির উদ্বোধন করেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম আরিফ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিধ শহিদুল ইসলাম সহ উপসহকারী কৃষি কর্মকর্তা সাজেদুল ইসলাম ।
সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,প্রান্তিককৃষকরা ও উলিপুর রিপোর্টাস ইউনিটির সদস্যবৃন্দ অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা কৃষকদের চাষাবাদে উৎসাহিত করা, উৎপাদন ব্যয় কমানো এবং কৃষি উৎপাদন বাড়াতে সরকারের এ প্রণোদনা কর্মসূচি সহায়ক ভূমিকা রাখবে। তাঁদের ভাষ্য, সরিষার আবাদ সম্প্রসারিত হলে দেশে ভোজ্যতেলের উৎপাদন বাড়বে এবং কৃষকদের আয় বৃদ্ধির সুযোগও তৈরি হবে।
এ সময় কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী জমিতে সঠিক ও পরিমিত মাত্রায় সার ব্যবহারের আহ্বান জানানো হয়।
ধাপে ধাপে বিতরণ
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে উপজেলার ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে এসব কৃষি উপকরণ বিতরণ করা হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa