- - -

‘উপজেলা নির্বাচনেও জনগণ সরকারকে লাল কার্ড দেখিয়ে দিবে’

Print News

সাইফুল ইসলাম

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আলহাজ্ব সরোয়ার আলমগীর বলেছেন , গত ৭ জানুয়ারি দেশে অনুষ্ঠিত আমি ডামির নির্বাচনকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছিল । আসন্ন এই আমি ডামির উপজেলা নির্বাচনেও জনগণ সরকারকে লাল কার্ড দেখিয়ে দিবে। এখন এমন অবস্থা হয়েছে, আওয়ামী লীগের লোকজনও আর ভোটকেন্দ্রে যায় না ।

আসন্ন উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে
শুক্রবার (৩ মে) দুপুরে ফটিকছড়িতে লিফলেট বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা কৃষক দলের উদ্যোগে এই লিফলেট বিতরণ করা হয়।

সরোয়ার আলমগীর বলেন, সরকার নির্বাচন ব্যবস্থাকে বলতে গেলে ডাস্টবিনেই পাঠিয়ে দিয়েছে । এখন আর ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হচ্ছে না । এখন সংসদীয় আসন,উপজেলা, পৌরসভাসহ সব জায়গায় হচ্ছে মূলত আওয়ামী লীগের দলীয় কাউন্সিল । আমি, তুমি ও ডামি দিয়েই নির্বাচন নামের নাটক মঞ্চস্থ করা হচ্ছে।

তিনি বলেন, এই সরকার হিন্দুস্থানের সেবাদাস সরকার । হিন্দুস্থানের তাঁবেদারি করতে গিয়ে দেশের অর্থনৈতিক অবস্থার তারা বারোটা বাজিয়ে দিয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধগতিতে মানুষের এখন নাভিশ্বাস হয়েছে।হাজার টাকা নিয়ে বাজারের গেলেও এক কেজি মাংস কিনলে আর চাল কেনা যায়না। পাঁচ কেজি চাল কিনলে আর এক কেজি মাংস কেনা যায় না। কাজেই এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন না হওয়া পর্যন্ত বাংলাদেশের মানুষের মুক্তি আসবে না ।

ফটিকছড়ি উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক নূরুল হুদার সভাপতিত্বে লিফলেট বিতরণের সময় অন্যদের মধ্যে
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সদস্য ও ফটিকছড়ি পৌরসভার সভাপতি মোবারক হোসেন কাঞ্চন, ফটিকছড়ি উপজেলা বিএনপি সদস্য নাজিম উদ্দিন শাহীন,শাহরিয়ার চৌধুরী, নূর মোহাম্মদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম আবু মুনসুর, জেলা যুবদল নেতা জালাল উদ্দিন চৌধুরী, মোশারাফুল আনোয়ার মশু, মোজাহারুল ইকবাল লাভলু উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa