- - -

উত্তর হাশিমপুর বন বিহারের দানোত্তম শুভ কঠিন চীবর দান ও সদ্ধর্ম সভা অনুষ্ঠিত

Print News

উত্তর হাশিমপুর বন বিহারের দানোত্তম শুভ কঠিন চীবর দান ও সদ্ধর্ম সভা অনুষ্ঠিত

গতকাল ১৮ নভেম্বর ২০২৩ শনিবার চন্দনাইশ উপজেলাধীন ঐতিহ্যবাহী উত্তর হাসিমপুর বন বিহারে দানোত্তম, দানোরাজা, দানোশ্রেষ্ঠ, শুভ কঠিন চীবর দানোৎসব যথাযথ ধর্মীয় মর্যাদায় দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়।
উদযাপনের মধ্যে ছিল ভোরে প্রভাত ফেরী, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনা এবং শিশু- কিশোরদের অংশগ্রহণে বার্ষিক প্রতিযোগিতা, সকালবেলায় প্রয়াত বিহারাধ্যক্ষ ও বিহারের ভূমিদাতাগণের স্মরণে অষ্টপরিস্কারসহ মহতী সংঘদান। দুপুর ২টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত শুভ কঠিন চীবর দান ও সদ্ধর্ম সভা অনুষ্ঠান। এ মহতী পুণ্যায়োজনে সভাপতিত্ব করেন চন্দনাইশস্থ ফতেনগর উত্তর সুনীতি বিহারের অধ্যক্ষ ভদন্ত দেবানন্দ মহাথেরো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ প্রফেসর ড. জিনবোধি মহাথেরো। প্রধান সদ্ধর্মদেশক ছিলেন সপ্তগ্রাম ভিক্ষু সমিতির সাধারণ সম্পাদক ও তালসরা আনন্দারাম বিহারের অধ্যক্ষ জিনরতন মহাথেরো। মূখ্য আলোচক ছিলেন চন্দনাইশ ভিক্ষু পরিষদের সাধারণ সম্পাদক ও পূর্ব সাতবাড়িয়া বেপারীপাড়া রত্নাংকুর বিহারের অধ্যক্ষ ধর্মদূত ড. সুমনপ্রিয় থেরো। উদ্বোধক ছিলেন চন্দনাইশ ভিক্ষু পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও উত্তর হাসিমপুর বন বিহারের নবরূপকার অধ্যক্ষ প্রজ্ঞানন্দ থেরো। আরো উপস্থিত ছিলেন আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশ এর চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক জে. বি. এস আনন্দবোধি থেরো।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa