
উত্তরপ্রদেশে ট্রাকের সঙ্গে সংঘর্ষে চুরমার: দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত
ভয়ংকর গাড়ি দুর্ঘটনা ভারতের উত্তরপ্রদেশে গৌতম বুদ্ধ জেলায়। ট্রাকের সঙ্গে সজোরে সংঘর্ষ গাড়ির। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের। মৃতেরা সকলেই এক পরিবারের সদস্য ছিলেন। সূত্রে প্রকাশ, ঘটনাটি ঘটেছে, রবিবার (১০ নভেম্বর ) ভোর ৬ টায় গ্রেটার নয়ডার নলেজ পার্ক থানা এলাকায় নয়ডা- গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়েতে। গাড়ি যাত্রীরা নয়ডা থেকে পারি চকের দিকে যাচ্ছিলেন। এক্সপ্রেসওয়েতে আচমকা নিয়ন্ত্রণ হারান চালক। তখনই একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মেরে উল্টে যায়। স্থানীয় সুত্রে খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তখনই উদ্ধার কাজ শুরু করা যায়নি। ট্রাকের সঙ্গে সংঘর্ষের জেরে গাড়িটি পুরোপুরি চুরমার হয়ে যায়। দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িটি কেটে যাত্রীদের উদ্ধার করা হয়। তাঁদের হাসপাতালে নিয়ে গেলে ৫ জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতদের মধ্যে ৩ জন মহিলা, ২ জন পুরুষ ছিলেন। পুলিশ জানিয়েছে, মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ভোরবেলায় গাড়ির চালক ঘুমিয়ে পড়ে ছিলেন। তার জেরেই নিয়ন্ত্রণ হারান। দুর্ঘটনায় ঘটনাস্থলে গাড়ির চালক মারা যান। পরিবারের সদস্যরা দাদরির বাসিন্দা। ভোরবেলায় বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় সকলের মৃত্যু হয়েছে। মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত জারি রয়েছে।
![]()









