- - -

উখিয়ায় রাতের অন্ধকারে বয়োবৃদ্ধ বৌদ্ধ ভিক্ষুর উপর দুর্বৃত্তের হামলা

Print News

উখিয়া উপজেলায় রাতের আধারে বয়োবৃদ্ধ এক বৌদ্ধ ভিক্ষুকে দুর্বৃত্তরা হামলার করেছে। হামলায় বৌদ্ধ ভিক্ষু গুরুতর আহত হন।আহত ভিক্ষুকে উদ্ধার করে  চিকিৎসার জন্য স্ব্যাস্থ  কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

আহত ভিক্ষুর নাম শ্রীমৎ ধর্মজ্যোতি। তিনি হলদিয়াপালং ইউনিয়নের অন্তর্গত মরিচ্যা শ্রাবস্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ।

স্থানীয় সূত্রে রোববার রাতে কে বা কারা চুরি আঘাত করে রক্তাক্ত অবস্থায় লুট পাট করে ফেলে গেছেন।

ভান্তের অবস্থা আশংকা জনক। উখিয়া হাসপাতালে চিকিৎসাধীন বলে স্থানীয় বাসিন্দা সন্তোষ বড়ুয়া জানিয়েছেন। কিন্তু তাকে আরো উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে এসেছেন বলে চট্টগ্রাম বৌদ্ধ বিহার সুত্রে জানা গেছে।IMG 20230703 WA0003 132x300

এ ঘটনায় নিন্দা এবং দোষীদের  দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানিয়ে আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জে বি এস আনন্দবোধি ভিক্ষু বলেন,বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনা পূর্বেও হয়েছে। কিন্তু এসবের সুষ্ঠু বিচার না হওয়া দেশের দুর্বৃত্তরা মাথাচাড়া দিয়ে উঠছে।অনতিবিলম্বে ভিক্ষুর উপর যে বা যারা হামলা করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনুন। অন্যতায় কঠোর কর্মসূচীর হুশিয়ারি দেন এই নেতা।IMG 20230703 WA0002 132x300

 

 

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa