- - -

ঈদুল আজহা কবে

Print News

পবিত্র ঈদুল আজহা কবে– জানা যাবে আজ। ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও হিজরি ১৪৪৪ সনের জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ডাকা হয়েছে। সোমবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে এ সভা হবে। রোববার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন এবং ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
সৌদি আরবের আকাশে রোববার জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২৮ জুন। রোববার দেশটির সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, রোববার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সোমবার জিলহজ মাস শুরু হবে। এই মাসের ১০ তারিখ বা ২৮ জুন ঈদুল আজহা উদযাপিত হবে।
এর আগে পবিত্র ঈদুল আজহা উদযাপনের তারিখ ঘোষণা করে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ব্রুনাই। চাঁদ দেখা যায়নি বলে এসব দেশে ২৯ জুন ঈদুল আজহা উদযাপন করা হবে।

 

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa