
ইমরান নাজিরের বক্তব্য ঘিরে নুর বীন আব্দুর রহমান রাহাতের ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া
রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি ইমরান নাজিরের সাম্প্রতিক এক বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন মোঃ নুর-বীন আব্দুর রহমান রাহাত, গণমাধ্যম বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল।
প্রকাশিত সংবাদ প্রতিবেদন অনুযায়ী, এক বক্তব্যে ইমরান নাজির ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশে ‘কুত্তার মতো পিটিয়ে রাজশাহী ছাড়া’ করার কথা বলেন। বক্তব্যটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ও সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়েছে।
ইমরান নাজিরের বক্তব্যের প্রতিক্রিয়ায় মোঃ নুর-বীন আব্দুর রহমান রাহাত বলেন, “এশিয়ার সর্ববৃহৎ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে নিয়ে এ ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে কেউ যে শান্তিমতো ঘুমাবে, সেই সুযোগ নেই।”
এর আগে বক্তব্যটির প্রসঙ্গে রাহাত ব্যঙ্গাত্মকভাবে মন্তব্য করেন, “আবেগ আর এত ক্যামেরা দেখে তো বলে ফেললাম, এখন ঘুমের ওষুধ খেয়েও ঘুম হচ্ছে না।
![]()









