- - -

ইপিজেড থানা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে বঙ্গবন্ধু সৈনিক লীগের মতবিনিময়

Print News

ইপিজেড থানা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে বঙ্গবন্ধু সৈনিক লীগের মতবিনিময়

 

ইপিজেড থানা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে গতকাল ৪ এপ্রিল বৃহস্পতিবার রাতে নগরের ইপিজেড থানাধীন একটি কমিউনিটি সেন্টারে বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন
ইপিজেড থানা থানা আওয়ামী লীগের সভাপতি সভাপতি হাজ্বী মোহাম্মদ সুলতান নাসির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন ইপিজেড থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেলিম মোহাম্মদ আফজাল, দপ্তর সম্পাদক জাহিদ হোসেন ও খ ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাবেদ হোসেন।

 

IMG 20240405 WA00242 300x146

সভায় বক্তারা বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন থেকে অনেক কিছু শেখার ও জানার আছে। কিন্তু আমরা বঙ্গবন্ধুকে সাধারণত একজন নেতা ও জাতির জনক হিসেবে জানি। এর বাইরেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন পৃথিবীর ইতিহাসে একজন রাজনৈতিক কবি, আধুনিক রাজনীতির জনক, মুক্তিকামী মানুষের অভিভাবক ও রাজনৈতিক দর্শনের প্রবক্তা। তার জীবনাদর্শন গবেষণা ও চর্চা করে আগামী প্রজন্মকে এগিয়ে নিতে বঙ্গবন্ধু সৈনিক লীগ সাহসী নেতৃত্ব দেবে। বক্তারা সকলকে বঙ্গবন্ধু সৈনিক লীগের পতাকা তলে সমবেত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা এবং শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে এগিয়ে আসার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ন আহবায়ক মোহাম্মদ ফোরকান। সংগঠনের যুগ্ন আহবায়ক মোঃ শাহ আলম শিকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোজাম্মেল হক মিলন, সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ বাবুল হক, মোহাম্মদ ফারুক নাসির, মোহাম্মদ ফেরদৌস, মোহাম্মদ জালাল, সুধীর রঞ্জন দাশ, মোহাম্মদ ইমরান হোসেন, মোহাম্মদ কবির হোসেন, মোহাম্মদ আলী প্রমুখ।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa