
ইতিহাসের সাথে
হয়তো আমি সেই
পুনরায় ফের জন্মগ্রহন করেছি
প্রতি যুগের লাঞ্ছনার পাহাড় বইবার –
ক্ষমতায় পারদর্শী বলেই
ঈশ্বর তার লীলা প্রকাশে
আমাকেই বার বার ব্যাবহার করছেন।
কতযুগ আর এমন দেনা বইবার ভোগে
নারীকে বইতে হবে জনম জনমের –
স্বীকৃতিপ্রাপ্ত ভারের অন্তরদহতা।
কলুষিত চিন্তার ক্লেশে প্রতিবাদি ভাষায়
নিজেকে দেখতে হবে উলঙ্গ দর্শনে?
রক্তের হলিতে ভিজবে সয্যা !
আর কত?
বলিদানের যন্ত্রণায় দগ্ধ হবে অবুঝ আত্মা
প্রশ্নের ঝড়ে প্রকৃতি হবে টাল মাটাল ।
গল্পের সাথে গল্পের মিল
দর্শনের সাথে দর্শন
জীবনের সাথে যেভাবে জীবন
ইতিহাসের সাথেও ইতিহাস।
ঐশ্বরিক লীলা
কাব্যগ্রন্থঃ অস্তিত্ব দোসর
প্রকাশকালঃ ফেব্রুয়ারী ২০২৫
![]()









