- - -

ইউসিটিসিতে সিন্ডিকেট মিটিং অনুষ্ঠিত

Print News

ইউসিটিসিতে সিন্ডিকেট মিটিং অনুষ্ঠিত

 

গত ১ জুন শনিবার ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম (ইউসিটিসি) এর সম্মেলন কক্ষে উপাচার্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফের সভাপতিত্বে এক সিন্ডিকেট মিটিং অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন ট্রেজারার এবং ইএলএল বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক আহমেদ শরীফ তালুকদার, স্কুল অব সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর ডিন প্রফেসর ড. এম. আব্দুস সামাদ, স্কুল অব বিজনেস এর প্রাক্তন ডিন ও ইউএসটিসি ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ সোলাইমান, কন্ট্রোলার অফ এক্সাম ড. মো. নুরুল আবছার, মোঃ রবিউল ইসলাম অতিরিক্ত সচিব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, ইউসিটিসির চেয়ারম্যান নবিউল আলম তালুকদার, ইউসিটিসির প্রতিষ্ঠাতা এবং বোর্ড অব ট্রাস্টিজ সেক্রেটারি মোহাম্মদ ওসমান, বোর্ড অব ট্রাস্টিজ সদস্য মাসুদুল আলম, পাবলিক সার্ভিস কমিশনের সাবেক সদস্য ও অতিরিক্ত সচিব কাজী সালাহুউদ্দিন আকবর, চুয়েট এর উপ উপাচার্য প্রফেসর ড. জামালউদ্দিন আহমেদ, ডিস্টিংগুইশ প্রফেসর, ব্র্যাক ইউনিভার্সিটি প্রফেসর ড. কায়কোবাদ, রেজিস্ট্রার সিন্ডিকেট সভার সদস্যসচিব সালাহউদ্দিন আহমেদ।
এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদ সাবেক ডিন, প্রফেসর ড. এ.বি.এম আবু নোমান অনলাইনে সংযুক্ত ছিলেন।
উক্ত সিন্ডিকেট মিটিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা নিয়োগ ও পদোন্নতির সুপারিশ, একাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্ত এবং অর্থ কমিটির সিদ্ধান্ত সমূহের অনুমোদন দেওয়া হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa