- - -

ইউসিটিসিতে ক্রিয়েটিভ বিজনেস ক্লাব  ও ব্র্যাক আইএসডি-এর যৌথ সেমিনার

Print News

ইউসিটিসিতে ক্রিয়েটিভ বিজনেস ক্লাব  ও ব্র্যাক আইএসডি–এর যৌথ সেমিনার

গত ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাং -এ ক্রিয়েটিভ বিজনেস ক্লাব (সিবিসি) এবং  ব্র্যাক আইএসডি-এর  যৌথ উদ্যোগে আয়োজিত ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আইটি প্রশিক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে -এ একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিটিসির উপাচার্য প্রফেসর ড. মো: জাহিদ হোসেন শরীফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার জনাব সালাহউদ্দিন আহমেদ এবং ইউসিটিসির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান,  বিভিন্ন বিভাগের কো-অর্ডিনেটর, শিক্ষক-শিক্ষিকা, ছাএ-ছাএীবৃন্দ সেমিনারে অংশগ্রহণ করেন। সেমিনারে বক্তারা শিক্ষার্থীদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। বিশেষ করে, বর্তমান চাকরির বাজারে আইটি ও সফ্ট স্কিলের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। ব্র্যাক আইএসডি-এর প্রতিনিধি দল বিভিন্ন আইটি কোর্স ও প্রশিক্ষণ কর্মসূচি সম্পর্কে বিস্তারিত ধারণা দেন, যা শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে।শিক্ষার্থীদের সরাসরি প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে ক্যারিয়ার গঠনের বিভিন্ন চ্যালেঞ্জ ও সমাধান নিয়ে আলোকপাত করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এই আয়োজনকে গঠনমূলক ও অনুপ্রেরণাদায়ক বলে অভিহিত করেন।সেমিনার শেষে আয়োজক প্রতিষ্ঠান সিবিসি ও ব্র্যাক আইএসডি এর পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য ভবিষ্যতে আরও উন্নয়নমূলক কর্মশালা ও প্রশিক্ষণ আয়োজনের আশ্বাস দেওয়া হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa