
ইউসিটিসিতে আইবি (IEB) ওয়ার্কশপ এর উপর সেমিনার অনুষ্ঠিত
গত ২ মে ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাং (ইউসিটিসি) আইবি (IEB) ওয়ার্কশপ এর উপর এক সেমিনারের আয়োজন করা হয়। ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাং এর অডিটরিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভার বিষয়বস্তু ছিল বাংলাদেশের প্রেক্ষাপটে আইবি (IEB) অ্যাক্রেডিটেশন এর সম্ভাবনা , সুযোগ ও মূল্যায়ন নিয়ে সেমিনারে এই বিষয়ে বিস্তর আলোচনা হয়।উক্ত বিষয় বস্তুর উপর পেপার প্রেজেন্টেশন করেন সিএসই বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক এম এম মোশাররফ হোসেন।উক্ত সেমিনার উপস্থিত ছিলেন উপাচার্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো: জাহিদ হোসেন শরীফ, ইউসিটিসির প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওসমান , রেজিস্ট্রার সালাহউদ্দিন আহমেদ, ফিন্যান্স ও একাউন্টস-এর পরিচালক মোঃ আব্দুল কাদের তালুকদার, ইউসিটিসির ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান বেলাল নূর আজীজি, স্টুডেন্ট অ্যাফেয়ার্স-এর পরিচালক এস.এম. শহিদুল আলম, ইউসিটিসির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সকল বিভাগের কো-অর্ডিনেটরগন, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তাবৃন্দ।
![]()









