
আসামে বাইক দুর্ঘটনায় মৃত্যু ২ যুবকের, আহত ১
আসামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো ২ যুবক। আহত হয়েছেন আরও ১ জন। ভয়াবহ দুর্ঘটনাটি সংগঠিত হয় সোমবার (২০ এপ্রিল ) রাতে আসামের কামরুপ জেলার বংশর এলাকায়। এই মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ধ্রুবজ্যোতি হাজারিকা ও নয়ন কলিতা নামে ২ যুবকের মৃত্যু হয়। আহত যুবককে আশংকাজনক অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই ৩ যুবক শুয়ালকুছি পলাশ বাড়ি নবনির্মিত সেতুতে শ্রমিক হিসেবে কাজ করতেন। কাজ শেষ করে বাড়ি ফেরার পথে তাদের বাইক দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনাগ্রস্ত বাইকের নম্বর এএস ০১ এফএল ১৯৮০ বলে জানা গেছে। ৩ যুবকেরই বাড়ি কামরুপ জেলার হালোগাঁও এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
![]()









