
আসামে পথ দুর্ঘটনায় সাংবাদিক ও চলচ্চিত্র পরিচালক নিমানন্দ দাসের মৃত্যু
আসামরাজ্যের মাজুলি জেলায় ঘটে যাওয়া এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় সাংস্কৃতিক সাংবাদিক তথা চলচ্চিত্র পরিচালক নিমানন্দ দাসের মৃত্যুতে রাজ্যের সাংস্কৃতিক ও সংবাদ মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শনিবার (২৯ আগস্ট ) কমলাবাড়ির সন্নিকটে এই ভয়াবহ দুর্ঘটনাটি সংগঠিত হয়েছে। জানা যায়, নিয়ন্ত্রণ হারিয়ে নিমানন্দ দাসের চালানো গাড়িটি রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়। লখিমপুর স্টেশন থেকে মাজুলীতে ফেরার পথেই দুর্ঘটনাটি ঘটে। মাজুলীর ভকতচাপরিতে একটি ছবির শুটিং চলছিল। ছবির একটি দলকে লখিমপুর স্টেশনে পৌঁছে দিয়ে মাজুলীতে ফেরার সময়ই এই দুর্ঘটনার কবলে পড়েন দাস। দুর্ঘটনার পর অভিনেতা রাজীব ক্রয় তাঁর মৃতদেহ শনাক্ত করেন। নিমানন্দ দাসের আকস্মিক প্রয়াণে রাজ্যের সাংস্কৃতিক জগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। তাঁর মৃত্যুতে সহকর্মী শিল্পী ও অনুরাগীদের মধ্যে গভীর শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।
![]()









