- - -

আসামে নিয়ন্ত্রণ হারিয়ে খালে গাড়ি, ৩ জনের মৃত্যু

Print News

আসামে নিয়ন্ত্রণ হারিয়ে খালে গাড়ি, ৩ জনের মৃত্যু

 

১ অক্টোবর মহানবমীর দিনে আসামের ডিব্রুগড়ের লেপেটকাটিতে ভয়াবহ সড়ক দুঘটনা সংগঠিত হয়। একটি চার চাকার গাড়ি দুঘটনাগ্রস্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ২ জন পুরুষ ও ১ জন কিশোরী রয়েছে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা খালে পড়ে যায়। ভয়াবহ দুঘটনাটি ঘটেছে চেঁচা মৈদামের নিকটবর্তী এলাকায়। গাড়িটি শিবসাগর থেকে ডিব্রুগড়ের দিকে আসছিল। দুঘটনার পর স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ৩ জনকেই মৃত বলে ঘোষণা করেন। মৃতরা হলেন, কালিপদ মুখার্জি, দেবাংঙ্গ বিশ্বাস কাশ্যপ এবং কিশোরী মিতা মুখার্জি। এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa