
আসামে নদীতে স্নান করতে গিয়ে ২ বোন সহ ৩ জনের সলিলসমাধি
সোমবার (২০ এপ্রিল ) ভারতের আসাম রাজ্যের তামুলপুরের বরশিরাল এলাকায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটল। পাগলাদিয়া নদীতে স্নান করতে গিয়ে ২ বোন সহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা যায়, বোন গুড্ডু ডেকার বাড়িতে বেড়াতে এসে এক সঙ্গে নদীতে স্নান করতে নেমেছিলেন পিংকি ডেকা এবং ভগ্নীপতি দীপজ্যোতি দাস। সেই সময় নদীর বুকে এক্সকেভেটর দিয়ে খনন করা গভীর গর্তে পড়ে যান তাঁরা। দুর্ভাগ্যবশত, ওই গর্তে তলিয়ে গিয়ে গুড্ডু ডেকা, পিংকি ডেকা এবং দীপজ্যোতি দাসের সলিলসমাধি ঘটে। ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
![]()









