- - -

আসামে ডাম্পার- বাইকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত 

Print News

আসামে ডাম্পার- বাইকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

 

আসামরাজ‍্যের গোয়ালপাড়া জেলায় দ্রুতগতির ডাম্পার ও বাইকের মুখোমুখি সংঘর্ষে ২ জনের মর্মান্তিক প্রাণহানীর চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। জানা যায়, দুর্ঘটনাটি বুধবার (১৩ নভেম্বর ) ভোর ৪টায় দারিদুরি এলাকায় সংগঠিত হয়েছে। প্রকাশ, ডাম্পারটি সরাসরি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে। এর জের বাইকটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। নিহতরা হলেন, জাহাঙ্গীর আলম এবং মহম্মদ কাইফ। তাঁরা কাজে যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। দুর্ঘটনার পরেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য পাঠায়। এনিয়ে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa