
আসামে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারালেন পুলিশ কনস্টেবল
হৃদয়বিদারক ঘটনা। নিজের বন্দুক পরিস্কার করতে গিয়ে অসাবধানতাবশত গুলি বেরিয়ে প্রাণ গেল আসাম পুলিশের এক জওয়ানের। এ মর্মান্তিক ঘটনাটি সংগঠিত হয় আসামরাজ্যের ডিব্রুগড়ে। মাধব চুতিয়া নামে এক কনস্টেবল বন্দুক পরিস্কার করছিলেন। হঠাৎ ট্রিগারে হাত লেগে গুলিবিদ্ধ হন মাধব। মৃত্যু ঘটে কনস্টেবল মাধব চুতিয়ার। ঘটনাটি ঘটেছে রবিবার (৫ জানুয়ারি )। ইতিমধ্যে মরণোত্তর পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে মাধবের নিথর দেহ। কমস্থল থেকে একে ৪৭ নিয়ে বেরিয়ে ছিলেন মাধব চুতিয়া। ডিব্রুগড়ের অতিরিক্ত পুলিশ সুপারের পিএসও ছিলেন তিনি।
![]()









