- - -

আসামে এনআরসিতে আবেদন না করলে মিলবে না আধারকার্ড, বাংলাদেশ আবহে বড় ঘোষণা হিমন্তের

Print News

আসামে এনআরসিতে আবেদন না করলে মিলবে না আধারকার্ড, বাংলাদেশ আবহে বড় ঘোষণা হিমন্তের

 

 

ভারতের আসামরাজ‍্যে এনআরসির জন‍্য আবেদন না করলে মিলবে না আধারকার্ড। বাংলাদেশ নিয়ে উত্তেজনার আবহে বড় ঘোষণা আসামের মুখ‍্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মার। সাম্প্রতিক বাংলাদেশে সংখ‍্যালঘু নির্যাতনের ঘটনায় উদ্বেগ বাড়ছে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার মতো সীমান্তবর্তী রাজ‍্যগুলির। পদ্মাপাড়ে অশান্তির জেরে অনুপ্রবেশের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় বুধবার (১১ ডিসেম্বর ) বৈঠক করে হিমন্ত‍ের মন্ত্রীসভা। পরে এক সাংবাদিক সম্মেলনে আসামের মুখ‍্যমন্ত্রী ঘোষণা করেন, এবার থেকে এনআরসির জন‍্য আবেদন না করলে মিলবে না আধারকার্ড। অনুপ্রবেশ ইস‍্যুতে বারবার সরব হয়েছে বিজেপি। ঝাড়খন্ডে বিধানসভা ভোটেও এই পথেই প্রচারে নেমেছিল গেরুয়া শিবির। অপরদিকে, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার মতো সীমান্তবর্তী রাজ‍্যগুলিতে অনুপ্রবেশ যে একটা বড় সমস‍্যা তা বলা বাহুল্য। এরমধ্যেই  হাসিনার পতনের পর সংখ‍্যালঘু অত‍্যাচার বেড়েছে বাংলাদেশে। গতকয়েক সপ্তাহে অশান্তি বৃদ্ধিতে সীমান্তে বাড়ছে অনুপ্রবেশের ঝুঁকি। এই আবহে বুধবার (১১ ডিসেম্বর ) মুখ‍্যমন্ত্রী হিমন্ত বলেন, ওপার বাংলা থেকে অনুপ্রবেশ নিয়ে যথেষ্ট উদ্বেগের কারণ রয়েছে। বিগত ২ মাসে বহু অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে আসাম ও ত্রিপুরার পুলিশ ও বিএসএফ। সেই কারণেই আমাদের কঠোর পদক্ষেপ নিতে হবে। আধারকার্ড ও এনআরসি নিয়ে কড়া অবস্থান নিচ্ছে আসাম সরকার।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa