- - -

আসামের যোরহাটে ভেঙে পড়ল বায়ুসেনার বিমান, ৫ জন সেনা জওয়ানের মৃত্যু 

Print News

আসামের যোরহাটে ভেঙে পড়ল বায়ুসেনার বিমান, ৫ জন সেনা জওয়ানের মৃত্যু

 

ভারতের আসামরাজ্যের যোরহাটবিমান ঘাঁটিতে ভারতীয় বায়ুসেনার পরিবহন বিমান দুর্ঘটনা। বায়ুসেনার পক্ষ থেকে দেওয়া সর্বশেষ বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে যে, এই ভয়াবহ দুর্ঘটনায় ৫ জন সেনা জওয়ান প্রাণ হারিয়েছেন। তবে দুর্ঘটনার কবলে পড়া বিমানটির কো- পাইলট অলৌকিকভাবে রক্ষা পেয়েছেন। বর্তমানে তিনি আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন। শনিবার (১৩ জুন) সকালে যোরহাটের রৌরেয়া বিমান ঘাঁটিতে অবতরণের সময় ভারতীয় বায়ুসেনার এই ট্রান্সপোর্ট বিমানটি দুর্ঘটনার মুখে পড়ে। প্রাথমিক রিপোর্টে জানা গেছে, রানওয়েতে চাকা ছোঁয়ানোর পরপরই কোনো যান্ত্রিক গোলযোগের কারণে বিমানটিতে প্রচন্ড বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। বিমানঘাঁটির ভেতরেই দাউদাউ করে জ্বলতে থাকে বিমানটি। তৎক্ষণাৎ বায়ুসেনার দমকল ও বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো এবং উদ্ধার কাজ শুরু করে। কিন্তু শেষরক্ষা হয়নি। অপরদিকে, বিমানের কো- পাইলটকে উদ্ধার করে দ্রুত সামরিক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখানে তাঁর চিকিৎসা চলছে। দুর্ঘটনার ঠিক পরেই বায়ুসেনার উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাশিয়ান প্রযুক্তির এই দ্বৈত ইঞ্জিন বিশিষ্ট এএন -৩২ বিমানটি অত্যন্ত নির্ভরযোগ্য হিসেবে পরিচিত। রানওয়েতে নামার পর ঠিক কি কারণে এই বিপর্যয় ঘটল। তা খতিয়ে দেখতে বায়ুসেনার পক্ষ থেকে একটি উচ্চপর্যায়ে  ” কোর্ট অফ ইনকোয়ারি ” এর নির্দেশ দেওয়া হয়েছে। ব্ল্যাক বক্স এবং দুর্ঘটনাস্থল থেকে সংগৃহীত প্রযুক্তিগত প্রমাণের ওপর ভিত্তি করেই তদন্তের অগ্রগতি হবে বলে জানানো হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa