- - -

আসামের মৈরাবাড়িতে নৌকা ডুবিতে ১ জন নিহত, নিখোঁজ ২

Print News

আসামের মৈরাবাড়িতে নৌকা ডুবিতে ১ জন নিহত, নিখোঁজ ২

 

আসামের মরিগাঁও জেলার ব্রক্ষপুত্র নদে এক মর্মান্তিক নৌদুর্ঘটনার ঘটনা সামনে এসেছে। মৈরাবাড়ির নিকটবর্তী ভজাইখাইটি এলাকায় যাত্রীবোঝাই একটি নৌকা ডুবে যায় বলে জানা গেছে। সোমবার (৬ এপ্রিল ) দুপুরে যাত্রী বোঝাই নৌকাটি দুর্ঘটনার কবলে পড়লে নিখোঁজ হন ৩ জন। এর মধ্যে আইনুল হক (৩৫) এর মৃতদেহ উদ্ধার হয়। নিখোঁজ মুবাশের আহমেদ( ১৫) ও ওয়াহেদ আলী (৭০)। এই মর্মান্তিক দুর্ঘটনায় বৃহত্তম অঞ্চলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভজাইখাইটির ব্রক্ষপুত্র নদীর ঘাট অভিমুখে যাত্রা করার পর হঠাৎই করেই নৌকাটি বিপর্যস্ত হয়ে পড়ে। যার ফলে যাত্রীদের মধ্যে হাহাকার পরিস্থিতি তৈরি হয়। চিৎকার আর হৈচৈয়ের মধ্যে স্থানীয় জনতার তৎপরতায় ১৭ জন পুরুষ ও মহিলা যাত্রী কোনও রকমে প্রাণে বেঁচে ফিরেন। তবে এখনও পর্যন্ত নিখোঁজ ২ জনের কোনও সন্ধান মেলেনি। এই দুর্ঘটনার খবর পেয়েই স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে। ব্রক্ষপুত্রের জলে এসডিআরএফ বাহিনীর উদ্ধার কর্মীরা নিখোঁজদের সন্ধানে রাত অবধি অভিযান চালিয়ে আইনুল হকের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হন। তবে এখন পর্যন্ত বাকি ২ জনের সন্ধান পাওয়া যায়নি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa