- - -

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপের ভোটে চট্টগ্রামের বোয়ালখালীতে ১৬ জন প্রার্থী মনোনয়ন-পত্র দাখিল

Print News

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপের ভোটে চট্টগ্রামের বোয়ালখালীতে ১৬ জন প্রার্থী মনোনয়ন-পত্র দাখিল

 

তৃতীয় ধাপে ২৯ মে বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১৬ জন প্রার্থী অনলাইনে নির্বাচন কমিশনের ওয়েব সাইটের মাধ্যমে এই মনোনয়ন পত্র করেন প্রার্থীরা। এর মধ্যে চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী রয়েছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচনে বোয়ালখালীতে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোহাম্মদ জাহেদুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শফিউল আলম, মহানগর জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক এস এম নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা মো. শফিক ও সাংবাদিক কাজী আয়েশা ফারজানা।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মোহাম্মদ মীর নওশাদ, মোহাম্মদ রিদওয়ানুল হক টিপু, মোহাম্মদ সেলিম উদ্দীন, শফিকুল আলম, সজল কান্তি চৌধুরী। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা করেছেন বর্তমান ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, মর্জিনা বেগম, উম্মে সালমা। তফসিল অনুযায়ী, মনোনয়ন ফরম যাচাই–বাছাই ৫ মে, মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১২ মে, প্রতীক বরাদ্দ ১৩ মে এবং ২৯ মে ভোট গ্রহণ করা হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa