- - -

আশেকানে হক ভাণ্ডারী ধলই আমিন ভাণ্ডার কাফেলার শীতবস্ত্র বিতরণ

Print News

আশেকানে হক ভাণ্ডারী ধলই আমিন ভাণ্ডার কাফেলার শীতবস্ত্র বিতরণ

মহান ১০শে পৌষ বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৯৭তম খোশরোজ শরিফ উপলক্ষে ‘আশেকানে হক ভাণ্ডারী ধলই আমিন ভাণ্ডার কাফেলা’র পক্ষ হতে শীতপ্রবণ এলাকা উদালিয়া পাহাড়ি জনপদের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও স্থানীয় অসচ্ছল মানুষের মাঝে আজ ৭ ডিসেম্বর রবিবার বিকেলে ‘শীতবস্ত্র বিতরণ’ কর্মসূচি পালিত হয়েছে।

এতে উপস্থিত ছিলেন ধলই আমিন ভান্ডার দরবার শরীফ তথা গাউছিয়া আমিন মঞ্জিলের বর্তমান সাজ্জাদানশীন শাহজাদা শাহ্সুফি সৈয়দ মোহাম্মদ এমদাদুল হক (আমিন ভান্ডারী), মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ হাটহাজারী উপজেলার সাংগঠনিক সমন্বয়ক আলাউদ্দিন আমিরী, মোহাম্মদ হাবিবুল ইসলাম, সিরাজুল ইসলাম চৌধুরী (সমন্বয়ক ‘খ’ জোন হাটহাজারী)।

আরো উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কাটিরহাট শাখার সাংগঠনিক সম্পাদক মো. রাজিবুল হক চৌধুরী, আল আরাফা ইসলামী ব্যাংক আমান বাজার শাখার আবুদল আল সুমন, আল আরাফা ইসলামী ব্যাংক আজাদী বাজার শাখার সাহেদুল করিম তালুকদার, তাজকিয়া ফটিকছড়ি উপজেলা শাখার আহ্বায়ক এম এ হাসনাত আয়মান, মোহাম্মদ ফয়সাল, মোহাম্মদ সাহেদ, মোহাম্মাদ রিয়াদ, মোহাম্মদ বাপ্পু, হাবীবুল কারীম তুষার, জাহেদ আবছার, রাসেল মাহমুদ প্রমুখ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa