
আশাশুনি ইউএনও কৃষ্ণা রায়ের সাথে চাপড়া ভাঙ্গনকুল মানুষের সাক্ষাাত
আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সাথে উপজেলার মধ্যম চাপড়া গ্রামে নদী ভাঙ্গনের শিকার মানুষ সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার সকাল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভুক্তভোগি নারী-পুরুষ-বৃদ্ধরা উপস্থিত ছিলেন।
নদী ভাঙ্গনে বিপর্যস্থরা উপজেলা নির্বাহী অফিসারকে জানান, নদী ভাঙ্গনে গত ৪০ বছরে গ্রামের অসংখ্য ঘরবাড়ি, সহায়-সম্পদ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। হাই স্কুলটি তিন-তিনবার স্থানান্তর করতে হয়েছে। ভিটেবাড়ী হারা মানুষের অনেকে মানবেতর জীবন যাপনে বাধ্য হয়েছে। গত বছর ঠিকাদার খনন কাজ অর্ধ কিঃমিঃ বাকী রেখে ও ভেড়ী বাঁধ নির্মান কাজ বন্ধ রেখে মাঝ নদীতে প্রতিবন্ধক ভেড়ীবাঁধ কেটে দিয়ে চলে যায়। ফলে তীরবর্তী বসবাসকারী পরিবার ও ওয়াপদা সংলগ্ন জনপদ হুমকীর মুখে পড়েছে। একটি হাই স্কুল, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুটি মাদ্রাসা, তিনটি মসজিদসহ আশপাশের জনবসতি নদীগর্ভে বিলীনের উপক্রম হয়েছে। গত বছর খননকৃত নদীর সম্মুখ থেকে আরএস ম্যাপে নদীর প্রবাহ ড্রয়িং করা হয়েছে। যাহা খাস খতিয়ানভুক্ত। সম্প্রতি পাউবোর সার্ভেয়ার স্থানীয় সার্ভেয়ারদের সহায়তায় সেই নদীর উপর লা।
![]()









