- - -

আলমডাঙ্গায় এক যুবককে পুড়িয়ে হত্যা : দুই জন আটক

Print News

আলমডাঙ্গায় এক যুবককে পুড়িয়ে হত্যা : দুই জন আটক

 

আলমডাঙ্গায় সবুজ (২২) নামের এক যুবককে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর মরদেহে মোটরসাইকেলের নিচে রেখে ওই যুবকের শরীর পেট্রোল দিয়ে আগুনে ধরিয়ে পোড়ানো হয়েছে।
১৩ ই নভেম্বর মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গা জেলার আলমাডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রামের মাঠে মেহগনি বাগানে এই ঘটনা ঘটে।নিহত ব্যক্তির সবুজ একই উপজেলার ডাউকি ইউনিয়নের বাদেমাজু গ্রামের জয়নালের ছেলে। নিহত ব্যক্তি পড়াশোনার পাশাপাশি পুরাতন মোটরসাইকেলের ব্যবসা করতেন।
।মঙ্গলবার রাতে কে বা কাহারা তার মোটরসাইকেল ক্রয় করা বলে ফোন দিয়ে ডেকে নিয়ে যাওয়ার পর থেকে সে আর বাড়িতে ফেরেনি । উল্লেখ্য পূর্বে সে যৌথ ভাবে একজনের সাতে ব্যবসা করতো, টাকা পয়সা লেনদেন নিয়ে একটা ঝামেলা হওয়ার পর আলাদা ভাবে ব্যবসা শুরু করে। পাটনার কৌশলে মোবাইল ফোনে ডেকে নিয়ে তাকে হত্যা করে শরীরের উপরে মোটরসাইকেল রেখে আগুন ধরিয়ে পুড়ানো হয়েছে। ওই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ দুই যুবককে আটক করেছে । এরা হলেন আলমডাঙ্গা পৌর এলাকার বন্ডবিল গ্রামের জিহাদ (২৫) ও একই উপজেলার বাদেমাজু গ্রামের সৈকত (২৭) ।স্থানীয় লোক জন সকালে মাঠে ধান কাটতে গেলে ফরিদপুর গ্রামের মাঠে মেহগনি বাগানে পোড়ানো মোটরসাইকেল নিচে এক যুবকের পোড়া মরদেহ দেখতে পাই। দ্রত আলমডাঙ্গা থানা পুলিশকে খবর দেওয়া হয়।ওই খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলেপৌছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা মর্গে পাঠিয়েছে।এ বিষয়টি আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান ও চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল আনিসুজ্জামান লালন বিষয় টি নিশ্চিত করেছেন। এব্যাপারে আলমডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa