- - -

আর্জেন্টিনার জয় উপভোগে টিএসসিতে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির, মিলেছে ম্যাচ-পূর্বাভাসও

Print News

আর্জেন্টিনার জয় উপভোগে টিএসসিতে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির, মিলেছে ম্যাচ-পূর্বাভাসও

সাধারণ শিক্ষার্থী ও নেতাকর্মীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে আর্জেন্টিনার ম্যাচ উপভোগ করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। ম্যাচ শুরুর আগে তিনি আর্জেন্টিনা ও জর্ডানের ম্যাচ নিয়ে নিজের পূর্বাভাসে বলেছিলেন, আর্জেন্টিনা ৩-১ গোলের ব্যবধানে জয়লাভ করবে। খেলা শেষে আর্জেন্টিনা ৩-১ ব্যবধানে জয় পাওয়ায় তার সেই পূর্বাভাস সঠিক প্রমাণিত হয়েছে।

এ সময় টিএসসি প্রাঙ্গণে উপস্থিত শিক্ষার্থী ও নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ম্যাচে আর্জেন্টিনার জয়ের পর সমর্থকদের উচ্ছ্বাস-উদ্দীপনা চোখে পড়ে। নাছির উদ্দীন নাছিরও উপস্থিত সবার সঙ্গে দলের জয় উদযাপন করেন।

ম্যাচ-পূর্ব সঠিক পূর্বাভাস দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই তার এই পূর্বাভাসের সঙ্গে ম্যাচের ফলাফল মিলে যাওয়ার বিষয়টি উল্লেখ করে মন্তব্য করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa