- - -

আরও ২৫ ভারতীয়ের মৃত‍্যুদন্ড আমিরশাহিতে ! তথ‍্য জানাল কেন্দ্র 

Print News
আরও ২৫ ভারতীয়ের মৃত‍্যুদন্ড আমিরশাহিতে ! তথ‍্য জানাল কেন্দ্র

সংযুক্ত আরব আমিরশাহিতে আরও ২৫ জন ভারতীয়কে ফাঁসির সাজা দেওয়া হয়েছে। তবে তাঁদের মৃত‍্যুদন্ড এখনও কার্যকর হয়নি। বৃহস্পতিবার (২০ মার্চ) সংসদে এমনটাই জানিয়েছে কেন্দ্র। গত মাসেই সংযুক্ত আরব আমিরশাহিতে একই দিন ৩ জন ভারতীয়ের মৃত্যুদন্ড কার্যকর হয়েছে। প্রথম প্রকাশ‍্যে আসে উত্তরপ্রদেশের শাহজাদি খানের ফাঁসির কথা। তারপরে মুহাম্মদ রিনাশ অরঙ্গিলোত্তু এবং মুরলীধরন পেরামতত্ত ভেলাপ্পি নামে কেরলের ২ তরুণের ও মৃত্যুদন্ড কার্যকর হওয়ার কথা জানা যায়। এবার রাজ‍্যসভায় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবধন সিংহ জানালেন, আরও ২৫ জন ভারতীয়ের মৃত্যুদন্ড কার্যকর হওয়া বাকি রয়েছে সংযুক্ত আরব আমিরশাহিতে। কোন দেশের জেলে কতজন ভারতীয় বন্দি রয়েছেন, তা নিয়ে সংসদে জানতে চাওয়া হয় বিদেশ মন্ত্রকের কাছে। তাঁদের মধ‍্যে কতজনের মৃত্যুদন্ড কার্যকর হওয়া বাকি রয়েছে এবং তাঁদের প্রাণ বাঁচাতে কি পদক্ষেপ করছে কেন্দ্র, তাও জানতে চাওয়া হয়। জবাবে বিদেশ প্রতিমন্ত্রী জানান, বিভিন্ন দেশে বর্তমানে মোট ১০,১৫২ জন ভারতীয় জেল বন্দি রয়েছেন। তাঁদের মধ্যে অনেক বিচারধীন বন্দি ও রয়েছেন। মৃত্যুদন্ড প্রাপ্ত ভারতীয়দের তথ‍্য দেওয়ার সময়ে নির্দিষ্টভাবে ৮টি দেশের কথা জানান কীর্তিবর্ধন। তালিকায় সবচেয়ে বেশি মৃত্যুদন্ড প্রাপ্ত ভারতীয় বন্দি রয়েছেন সংযুক্ত আরব আমিরশাহিতে। এছাড়া সৌদি আরবে ১১ জন, মালয়েশিয়াতে ৬ জন, কুয়েতে ৩জন এবং ইন্দোনেশিয়া, কাতার, আমেরিকা ও ইয়েমেনে ১ জন করে ভারতীয়ের মৃত্যুদন্ড কার্যকর হওয়া বাকি রয়েছে। রাজ‍্যসভায় মন্ত্রী জানান, বিদেশের জেলে থাকা ভারতীয় সহ সব প্রবাসীদের সুরক্ষা এবং নিরাপত্তা গুরুত্ব দিয়ে বিবেচনা করে কেন্দ্র। ভারতীয় দূতাবাস সহ অন‍্য কূটনৈতিক দফতর গুলি বিদেশে মৃত্যুদন্ডপ্রাপ্ত প্রবাসী এবং অন‍্য কয়েদিদের সম্ভাব‍্য সবরকম সাহায্য করে। তাঁদের  আইনি সহায়তা ও দেওয়া হয়। উচ্চতর আদালতে আবেদন জানাতে বা প্রাণ ভিক্ষার আর্জি জানাতে ও তাঁদের আইনি সহায়তা দেওয়া হয় বলে সংসদে জানাল কেন্দ্র।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa