
আফগানিস্তানে হাসপাতালে বোমাবর্ষণের ঘটনায় পাকিস্তানের নিন্দায় ভারত
আফগানিস্তানের কাবুলের হাসপাতালে বর্বরোচিত এবং কাপুরুষোচিত হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (১৬ মার্চ ) রাতের ওই হামলার এই ভাষাতেই নিন্দা জানিয়েছে ভারত। নয়াদিল্লি জানিয়েছে, সোমবার (১৬ মার্চ ) রাতে পাকিস্তান যা করেছে, তা এক নৃশংস গণহত্যা। এখন সেই গণহত্যাকে “সামরিক অভিযান “বলে চালানোর চেষ্টা করেছে পাকিস্তান। কিন্তু যে হামলায় এতজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়, সেটিকে কোনও যুক্তিতেই “সামরিক নিশানা ” বলে দেখানো যায় না। এদিন রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলের এক হাসপাতালে হামলা চালায় পাকিস্তান। হাসপাতালের উপর বোমা ফেলে পাকিস্তানি সেনা। আকাশপথে ওই হামলায় অন্তত ৪০০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ২৫০ জন। নিহত ও আহতদের মধ্যে বেশির ভাগই হাসপাতালের রোগী। এই হামলাকে পাকিস্তানের ” আগ্রাসী ” মনোভাব বলে বর্ননা করেছে ভারত। হাসপাতালে এভাবে হামলা করে আফগানিস্তানের সার্বভৌমত্বের উপর আঘাত করেছে পাকিস্তান। বিবৃতিতে এমনটাই জানিয়েছে নয়াদিল্লি। মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র রমজান মাস চলাকালীন যে এই হামলা হয়েছে, তাও স্মরণ করিয়ে দিয়েছে ভারত। বলা হয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের উপর ইচ্ছাকৃতভাবে এই হামলাকে কোনও যুক্তিতেই সমর্থন করা যায় না।
![]()








