
আনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত
সারাদেশে ষষ্ঠ দফায় উপজেলা পরিষদ নির্বাচনে আনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় আজ ২৯শে মে (বুধবার)।
নির্বাচনে কাজী মোজাম্মেল হক আনারস প্রতীক ৫৮৮৩০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত , তার নিকটতম প্রতিদ্বন্দ্ব বতমান চেয়ারম্যন আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী দোয়াত কলম প্রতীক পেয়েছেন ৩৬৮০৭ ভোট। আবদুল মান্নান মান্না চশমা প্রতীক ৩১১৫৭ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আবু জাফর টিয়া পাখি প্রতীক ৩০৩৩৭ ভোট পেয়েছেন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে এডভোকেট চুমকি চৌধুরী হাস প্রতীক ৪৫৩৪০ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পারভীন আকতার কলসি প্রতীক ২৫০৮২ ভোট পেয়েছেন।
প্রাপ্ত ভোট অনুযায়ী বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষনা করা হয়েছে।
উপজেলায় ১১ ইউনিয়নের ৭৪ টি কেন্দ্রে আজ সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পযন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয় ২৩৩১০৯ জন ভোটারের মধ্যে ৯৮৫১৩ ভোট কাস্ট হয়েছে, উক্ত নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করে।
![]()









