- - -

আনোয়ারায় জিনিয়াস মেধাবৃত্তি পরীক্ষা ১ ডিসেম্বর

Print News

আনোয়ারায় জিনিয়াস মেধাবৃত্তি পরীক্ষা ১ ডিসেম্বর

আনোয়ারা উপজেলায় জিনিয়াস মেধাবৃত্তি পরীক্ষা আগামী ১ ডিসেম্বর, শুক্রবার অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ও বিকাল দুই দফা পরীক্ষা আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও বটতলী এস এম আউলিয়া ডিগ্রি কলেজ কেন্দ্রে সম্পন্ন হবে।
শিক্ষা উন্নয়ন ও মেধা চর্চা সংস্থা ‘জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশন’র উদ্যোগে অনুষ্ঠিতব্য এ মেধাবৃত্তি পরীক্ষায় কে জি-অষ্টম শ্রেণির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবে।
এছাড়া চট্টগ্রাম মহানগরে পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৮ ডিসেম্বর, শুক্রবার। চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল ও মহিলা কলেজ চট্টগ্রাম (এনায়েতবাজার) পৃথক দুটি কেন্দ্রে অনুষ্ঠিতব্য পরীক্ষায় নগরীর শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের কে জি থেকে অষ্টম শ্রেণির শিক্ষাথীরা অংশগ্রহণ করবে।
পরীক্ষার সার্বিক প্রস্তুতি ও করণীয় নির্ধারণে মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেল ৫টায় মোমিন রোডস্থ সংস্থার কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান এম আর আজিমের সভাপতিত্বে, পরিচালক সরোজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন জিনিয়াস ভাইস চেয়ারম্যান বিপ্লব মিত্র, জিনিয়াস উপদেষ্টামন্ডলীর সদস্য ইতিহাস গবেষক জামাল উদ্দিন, লায়ন আবছার হোসাইন চৌধুরী, লায়ন অনুপ কুমার রায়, সমর কুমার দে, পরীক্ষা নিয়ন্ত্রক উত্তম কুমার আচার্য্য, জিনিয়াস সদস্য সচিব বিলকিছ আকতার, যুগ্ম সচিব সুশান্ত শীল, সাংগঠনিক সম্পাদক এম মোজাম্মেল হক, শিক্ষা সচিব মুহাম্মদ রিদুয়ানুল হক, প্রচার সম্পাদক ইমরান বিন ইসলাম, প্রকাশনা সম্পাদক মহসিন পারভেজ, মীর জুবেদ প্রমুখ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa