
আধুনিক সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে উন্নয়ন ও জনসেবায় অবদান রাখতে চায় শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান মাসুক
আধুনিক সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে উন্নয়ন ও জনসেবায় অবদান রাখতে চায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী আতাউর রহমান মাসুক এর পাড়া-মহল্লায় সভা ও হাটবাজারে গণসংযোগ মাঠ চষে বেড়াচ্ছেন অসংখ্য সমর্থক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে । উক্ত উপজেলা নির্বাচনী মাঠে নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন উপজেলার পৌরশহরে দাউদ নগর গ্রামের স্থায়ী বাসিন্দা প্রবীন মুরুব্বি মরহুম বদর উদ্দিন এর দ্বিতীয় পুত্র পাঁচ গ্রাম ঐক্য পরিষদের সভাপতি , দাউদ নগর বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সাধারণ সম্পাদক , শ্রমিক নেতা, উপজেলা আ’লীগের সিনিয়র নেতা সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সমাজসেবা – ক্রীড়া সংগঠনের নেতা ও সমাজসেবক বিশিষ্ট মুরুব্বি মোঃ আতাউর রহমান মাসুক । এরই অংশ হিসেবে উপজেলায় প্রতিদিন হাটবাজারে গণসংযোগ ও পাড়া-মহল্লায় সভা করে যাচ্ছে অসংখ্য সমর্থক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন । চেয়ারম্যান পদ প্রার্থী আতাউর রহমান মাসুক এ প্রতিনিধিকে বলেন , আমার মৃত্যুর পূর্ব মূহুর্ত পর্যন্ত উপজেলার পৌরশহরে ও ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডের সকল ধর্মের মানুষের মুখে হাসি ফুটাতে চায় । তিনি শায়েস্তাগঞ্জকে একটি স্বপনের উপজেলা বিনির্মানে প্রত্যয়ী , সুন্দর , সচেতন , আধুনিক সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে উন্নয়ন ও জনসেবায় অবদান রাখতে চায় । আমার টাকা পয়সা প্রয়োজন নেই । আল্লাহ আমাদেরকে যতেষ্ঠ অর্থ মৌরশী সম্পদ রয়েছে । টাকা পয়সার প্রয়োজন নেই । সারাজীবন মানুষের কল্যাণে বিনা অর্থ সেবা করে গিয়েছি । আমি কিছু পাইনি । আমার কোনো অর্থ সম্পদ লোভ লালসা নেই । আমার শেষ বয়সে মানুষের সেবা করে মৃত্যু হতে চাই । আমার বিরুদ্ধে একটি চক্র বিভিন্ন সমালোচনা করে কিন্তু আমার পূর্ব পুরুষ কোথায় জন্ম গ্রহন করেছে এবং সে কোথায় জন্ম গ্রহন করেছে এবং কিভাবে সম্পদ এর মালিক হয়েছে , এ প্রসঙ্গে একটু চিন্তা করে দেখুন । আতাউর রহমান মাসুক উপজেলা প্রতিটি ওয়ার্ডে সকল মানুষের কল্যাণে ভালো কাজ করে যেতে পারি , সেজন্য উপজেলাবাসী সকলের প্রতি দোয়া ও আর্শীবাদ সহ সকল সহযোগিতা এবং সমর্থন চেয়েছেন ।
![]()









