
আজ মানবাধিকার সংগঠক ও রাজনীতিবিদ আলহাজ্ব এম.এ.হাশেমের জন্মদিবসে সেমিনার
আজ ১ এপ্রিল ২০২৬, বুধবার, বিকেল ৩ টায় আন্তর্জাতিক মানবাধিকার কমিশন কেন্দ্রীয় সদর দপ্তর ঢাকার লালমাটিয়া কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল, বিকাল ৫টায় ‘৮০-৯০ দশক ছাত্র মুভমেন্ট’ কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে সংগঠনের কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন- বাপসা’র তোপখানা রোডস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা ও হত-দরিদ্রদের মাঝে খিচুড়ি বিতরন করা হবে। এছাড়া বিকেল ৩ টায় চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে চট্টগ্রামের চন্দনাইশের কৃতিসন্তান, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টার এর প্রেসিডেন্ট, বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন- বাপসা’র চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা পরিবেশ পরিষদের সাবেক সদস্য, ৮০-৯০ দশক ছাত্র মুভমেন্ট এর কেন্দ্রীয় সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রাক্তন সহ-সভাপতি, বৃহত্তর চট্টগ্রাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র ফোরাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চন্দনাইশ উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, স্বৈরাচার এরশাদ-হাসিনা সরকার বিরোধী আন্দোলন সংগ্রামের অকুতোভয় সৈনিক, কারা নির্যাতিত, ৫৭টি মামলা সহ রাষ্ট্রীয় ষড়যন্ত্রের শিকার, ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদ-এর প্রধান নির্বাচন সমন্বয়ক আলহাজ্ব এম. এ. হাশেম রাজু’র জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও সেমিনার অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, এম. এ. হাশেম রাজু নিজের জীবন বাজি রেখে- শান্তিতে নোবেল বিজয়ী, অন্তবর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুচ ও মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসকে শেখ হাসিনা সরকারের মন্ত্রী এমপিতের কর্তৃক হত্যার হুমকি প্রদানের প্রেক্ষিতে উভয়ের জীবনের নিরাপত্তার জন্য ঢাকা ও চট্টগ্রামে মামলা দায়ের করেন।
![]()









