- - -

আজ প্রীতিলতার প্রয়াণ দিবস!  

Print News

আজ প্রীতিলতার প্রয়াণ দিবস!

 

২৪ সেপ্টেম্বর বীর চট্টলার দক্ষিণের জনপদ বীর পটিয়ার গর্বিত সন্তান, উপমহাদেশের বিপ্লবী নারীযোদ্ধা, ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ অগ্নিকন্যা প্রীতিলতা ওয়েদ্দেদারের ৯২তম আত্মবলিদান দিবস আজ।

যিনি প্রীতিলতা ওয়াদ্দের নামেও পরিচিত (জন্ম: মে ৫, ১৯১১; মৃত্যু সেপ্টেম্বর ২৪, ১৯৩২) ডাকনাম রাণী, ছদ্মনাম ফুলতার, একজন সেরা বাঙালী ও বাংলার অহংকারের প্রতীক। যিনি ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নারী মুক্তিযোদ্ধা ও প্রথম বিপ্লবী মহিলা শহীদ ব্যক্তিত্ব। তৎকালীন পূর্ববঙ্গের চট্টগ্রাম জেলার পটিয়া ধলঘাটের এক পরিবারে জন্ম নেয়া এই বাঙালি বিপ্লবী সূর্য সেনের নেতৃত্বে তখনকার ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন এবং জীবন বিসর্জন করেন।
১৯৩২ খ্রিস্টাব্দে চট্টগ্রাম পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব দখলের সময় তিনি ১৫ জনের একটি বিপ্লবী দল পরিচালনা করেন। এই ক্লাবটিতে একটি সাইনবোর্ড লাগানো ছিলো যাতে লেখা ছিলো “কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ”
বিপ্লবী প্রীতিলতার দলটি ক্লাবটি আক্রমণ করে এবং পরবর্তিতে পুলিশ তাঁদের আটক করে। পুলিশের হাতে আটক এড়াতে প্রীতিলতা নিজেই দেশ ও স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa