- - -

আজ চট্টগ্রামে মোহাম্মদ আবদুল খালেক ইঞ্জিনিয়ার দৈনিক আজাদী এবং গণতন্ত্র শীর্ষক সেমিনার

Print News

আজ চট্টগ্রামে মোহাম্মদ আবদুল খালেক ইঞ্জিনিয়ার
দৈনিক আজাদী এবং গণতন্ত্র শীর্ষক সেমিনার

 

আজ ২৩ সেপ্টেম্বর ২০২৩ শনিবার বিকাল ৪ টায় চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থা ও স্বাধীন সংবাদপত্র পাঠক সমিতির যৌথ উদ্যোগে স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদী’র প্রতিষ্ঠাতা সম্পাদক ও চট্টগ্রামের বাঙ্গালী মুসলমানদের নব জাগরণের অগ্রদূত আলহাজ্ব মোহাম্মদ আবদুল খালেক ইঞ্জিনিয়ার সাহেবের ৬১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘‘মোহাম্মদ আবদুল খালেক ইঞ্জিনিয়ার, দৈনিক আজাদী এবং গণতন্ত্র’’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।

মূখ্য আলোচক থাকবেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য মুক্তিযোদ্ধা সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, মো. তোফায়েল ইসলাম, চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান, রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ. কে. এম এহসানুল হায়দার চৌধুরী বাবুল, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এডভোকেট এ. এস. এম বজলুর রশিদ (মিন্টু), বিজিএমইএর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী, স্বাধীন সংবাদপত্র পাঠক সমিতির কেন্দ্রীয় উপদেষ্টা আলহাজ্ব লায়ন এম. এ সামাদ খাঁন পিএমজেএফ, চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর চৌধুরী, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রামের সভাপতি মোহাম্মদ মুছা, চট্টগ্রাম বিভাগীয় সমাজকল্যাণ ফেডারেশনের মহাসচিব হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ, সভাপতিত্ব করবেন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক এস. এম. জামাল উদ্দিন।
সেমিনারে দেশের প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিক, গবেষক, আইনজীবী ও পেশাজীবী নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। সেমিনারে সকলকে উপস্থিত থাকার জন্য বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa