- - -

আজকের আবদুল্লাহ আল নোমান এর শোকসভাকে সফল করার জন্য জনাব গোলাম আকবর খোন্দকার এর আহবান ,,,,

Print News

আজকের আবদুল্লাহ আল নোমান এর শোকসভাকে সফল করার জন্য জনাব গোলাম আকবর খোন্দকার এর আহবান ,,,

আজ ১০ সেপ্টেম্বর বুধবার বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল্লাহ আল নোমান এর শোকসভা বিকেল ৩ টায় নগরীর দি কিং অব চিটাগাং এর মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

মরহুম আব্দুল্লাহ আল নোমান শোকসভা প্রস্তুতি কমিটি- চট্টগ্রাম এর উদ্যোগ আয়োজিত উক্ত শোকসভায় প্রধান অতিথি হিসেবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী জননেতা মির্জা আব্বাস, বিশেষ অতিথি হিসেবে বিএনপি’র ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও মেয়র এডভোকেট মীর মোঃ নাছির উদ্দিন এবং প্রধান বক্তা হিসেবে বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব জননেতা রুহুল কবির রিজভী আহমেদ উপস্থিত থাকবেন।
এছাড়া বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ও জেলা এবং মহানগর বিএনপির নেতৃবৃন্দও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

শোকসভা প্রস্তুতি কমিটির আহবায়ক বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা কাউন্সিলের সন্মানিত সদস্য, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য জনাব গোলাম আকবর খোন্দকার উক্ত শোকসভায় যথাসময়ে উপস্থিত হয়ে শোকসভাকে সফল ও সার্থক করার জন্য বিএনপি ও অঙ্গসংগঠনের সকলস্তরের নেতাকর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
————————————————
অর্জুন কুমার নাথ – ব্যক্তিগত সহকারী
১০ সেপ্টেম্বর২৫ বুধবার

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa