আজকের আবদুল্লাহ আল নোমান এর শোকসভাকে সফল করার জন্য জনাব গোলাম আকবর খোন্দকার এর আহবান ,,,
আজ ১০ সেপ্টেম্বর বুধবার বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল্লাহ আল নোমান এর শোকসভা বিকেল ৩ টায় নগরীর দি কিং অব চিটাগাং এর মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
মরহুম আব্দুল্লাহ আল নোমান শোকসভা প্রস্তুতি কমিটি- চট্টগ্রাম এর উদ্যোগ আয়োজিত উক্ত শোকসভায় প্রধান অতিথি হিসেবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী জননেতা মির্জা আব্বাস, বিশেষ অতিথি হিসেবে বিএনপি'র ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও মেয়র এডভোকেট মীর মোঃ নাছির উদ্দিন এবং প্রধান বক্তা হিসেবে বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব জননেতা রুহুল কবির রিজভী আহমেদ উপস্থিত থাকবেন।
এছাড়া বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ও জেলা এবং মহানগর বিএনপির নেতৃবৃন্দও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
শোকসভা প্রস্তুতি কমিটির আহবায়ক বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা কাউন্সিলের সন্মানিত সদস্য, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য জনাব গোলাম আকবর খোন্দকার উক্ত শোকসভায় যথাসময়ে উপস্থিত হয়ে শোকসভাকে সফল ও সার্থক করার জন্য বিএনপি ও অঙ্গসংগঠনের সকলস্তরের নেতাকর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
------------------------------------------------
অর্জুন কুমার নাথ - ব্যক্তিগত সহকারী
১০ সেপ্টেম্বর২৫ বুধবার