- - -

আগামী ১৬ জুন,শুক্রবার নগরীর থিয়েটার ইনস্টিটিউটে সমাজ সমীক্ষা সংঘের বর্ষামঙ্গল অনুষ্ঠান

Print News

সমাজ, রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতি বিষয়ক গবেষনাধর্মী সংগঠন সমাজ সমীক্ষা সংঘ প্রতি বছরের ন্যায় কবিতা, নাচ ও গানে বর্ষা ঋতুকে বরণ করতে আয়োজন করেছে বর্ষামঙ্গল অনুষ্ঠান।সংগঠনের আয়োজনে আগামী ১৬ জুন ২০২৩ (শুক্রবার ) সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে উক্ত বর্ষামঙ্গল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বর্ষামঙ্গল অনুষ্ঠানে বর্ষা নিয়ে কথা বলবেন বিশিষ্ট সাহ্যিতিক ফেরদৌস আরা আলীম। অনুষ্ঠানে বর্ষার গান পরিবেশন করবেন সরকারী সংগীত বিদ্যালয় এবং ছায়ানটের সংগীত শিক্ষক বিটু শীল এবং রবীন্দ্র সংগীত শিল্পী পূরবী বড়–য়া। বর্ষার নৃত্য পরিবেশন করবেন ওড়িসি টেগর এন্ড ডান্স মুভমেন্ট এর নৃত্য শিল্পীবৃন্দ। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করবেন আবৃত্তি শিল্পী মিলি চৌধুরী, প্রণব চৌধুরী এবং মুজাহিদুল ইসলাম। বর্ষা মঙ্গল অনুষ্ঠানে বৈঠকি ডঙ্গে বর্ষার গান পরিবেশন করবেন সংগীত শিল্পী মিথুন ঘোষ ও গানের দল বন্দর।

বর্ষামঙ্গল অনুষ্ঠান সফল করার লক্ষ্যে সমাজস মীক্ষা সংঘের নির্বাহী সভাপতি দেবাশীষ রায় এর সভাপতিত্বে এক প্রস্তুতি সভা বিকালে সমাজ সমীক্ষা সংঘ কার্যালয়ে অনুষ্ঠিতহয়। সভায় সংগঠনের নির্বাহী পরিচালক কল্লোল দাশ অনুষ্ঠানের প্রস্তুতি বিষয়ে সার্বিক বিষয়াবলী সকলের জ্ঞাতার্থে তুলে ধরেন। সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের অতিরিক্ত নির্বাহী পরিচালক সাইফুদ্দিন আহমেদ মিনহাজ, পরিচালক অর্থ মিটু কুমার শীল, পরিচালক চিম্ময় দাশ, রাজিব শীল, সৌরভ বড়–য়া, অভিজিত সিনহা, রুবেল দত্ত, সানি দত্ত প্রমুখ।
সমাজ সমীক্ষা সংঘের সভাপতি কাজী মাহমুদ ইমাম বিলু এবং নির্বাহী পরিচালক কল্লোল দাশ এক যুক্ত বিবৃতিতে এই আয়োজনে উপস্থিত থেকে বর্ষা মঙ্গল অনুষ্ঠান উপভোগ এবং সফল করতে সকলের প্রতি আহবান জানান।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa