- - -

আগামী নির্বাচনে প্রার্থী হবেন মাহী

Print News

চিত্রনায়িকা মাহিয়া মাহি এখন রাজনীেিততে বেশি সময় দিচ্ছেন। তার লক্ষ্য, আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া। এ লক্ষ্যে তিনি বিভিন্ন দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। নিজ এলাকা চাঁপাই নাবাবগঞ্জ-২ এ নিয়মিত গণসংযোগ করে যাচ্ছেন। এ ব্যাপারে মাহি বলেন, আমি নিয়মিতই দলীয় কাজগুলো চালিয়ে যাচ্ছি। ইচ্ছে আছে, জনগণের প্রতিনিধি হিসেবে সংসদে যাওয়ার। মানুষের জন্য এর আগেও কাজ করেছি। তবে এখন দলীয় ব্যানারে মানুষের জন্য কাজ করছি। আমার এলাকা চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর মানুষের জন্য কাজ করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন কিনব। উল্লেখ্য, এর আগে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের ( গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) উপ-নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন মাহি। আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছিলেন তবে মনোনয়ন পাননি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa