
আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে শান্তি মহাসমাবেশ ও জশনে জুলুস
আগামীকাল ১২ রবিউল আউয়াল ২৮ সেপ্টেম্বর সকাল ৯.৩০টায় বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ও আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শান্তি মহাসমাবেশ ও জশ্নে জুলুস অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ও ধর্মীয় শোভাযাত্রায় নেতৃত্ব দিবেন লিবারেল ইসলামিক জোট ও বিএসপি চেয়ারম্যান, মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত শাহ্সূফী শাহজাদা ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.)। অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত থাকবেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী, সংসদ সদস্যবর্গ, রাজনৈতিক-ধর্মীয় নেতৃবৃন্দ, পীর-ওলামা মাশায়েখসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ।
![]()









