- - -

আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা আজ

Print News

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা ১৫ সেপ্টেম্বর সন্ধ্যা পৌনে ৭টায় অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভার আয়োজন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।
১৪ সেপ্টেম্বর দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
এতে বলা হয়, আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টায় অনুষ্ঠিত হবে। সভায় সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি মেনে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa