- - -

আওয়ামী লীগের মনোনয়ন পাইয়ে দেওয়ার কথা বলে অর্থ আত্মসাৎ

Print News

জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রাপ্তির কথা বলে বিপুল অংকের অর্থ আত্মসাৎকারী প্রতারক চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে র‍্যাব। তার নাম আবু হানিফ তুষার ওরফে হানিফ মিয়া। এসময় তার কাছে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে।
গতকাল ১৭ অক্টোবর রাতে রাজধানীর বসুন্ধরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‍্যাব।
বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের নিকটাত্মীয় হিসেবে মিথ্যা পরিচয় ও সুসম্পর্কের কথা বলে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রাপ্তির কথা বলে বিপুল অংকের অর্থ আত্মসাৎকারী প্রতারক চক্রের মূলহোতা আবু হানিফ তুষার ওরফে হানিফ মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার হানিফ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে পদায়ন ও পদোন্নতি এবং সরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়াসহ বিভিন্ন মিথ্যা প্রলোভন দেখিয়েও টাকা আত্মসাৎ করতেন।
কমান্ডার মঈন বলেন, এ বিষয়ে আজ ১৮ অক্টোবর দুপুরে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
ভূমি প্রতিমন্ত্রী আজ ২০ ১১ ২০২৬ হা...ারী মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা; হাটহাজারীর ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

Su Mo Tu We Th Fr Sa