
#অভিনন্দন_বার্তা
লামার বৌদ্ধ পল্লীর উন্নয়নে নতুন পথচলা
লামা উপজেলার বৌদ্ধ সমাজ ও ধর্মীয় সংস্কৃতির বিকাশে এক নতুন আশার আলো হয়ে আত্মপ্রকাশ করেছে নবগঠিত
#লামা_ভিক্ষু_সমিতি’। এই সমিতির সুযোগ্য সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পরম শ্রদ্ধেয় #প্রজ্ঞাশ্রী_মহাথের, কার্যকরী সভাপতি হ #ইন্দ্রজ্যোতি_মহাথের এবং সাধারণ সম্পাদকের গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন #এস_ধর্মমিত্র_মহাথের লামা জনপদের এই আধ্যাত্মিক ও সামাজিক নেতৃত্ব শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং আপনাদের প্রজ্ঞা ও বলিষ্ঠ নির্দেশনায় লামার প্রতিটি বৌদ্ধ পল্লী শিক্ষা, শান্তি এবং সম্প্রীতির পথে অনেক দূর এগিয়ে যাবে। আপনাদের হাত ধরেই প্রান্তিক জনপদের মানুষ খুঁজে পাবে একতাবদ্ধ হওয়ার শক্তি এবং প্রতিটি বিহার হয়ে উঠবে মৈত্রী ও অহিংসার আলোকবর্তিকা।
নবগঠিত এই কমিটির সকল ভান্তেদের ঐকান্তিক প্রচেষ্টায় লামা উপজেলার বৌদ্ধ ধর্মাবলম্বীদের আর্থ-সামাজিক ও ধর্মীয় জীবন আরও সমৃদ্ধ ও বেগবান হোক। এটাই আমাদের Buddhist Temple TV পরিবারের একান্ত প্রার্থনা। আপনাদের এই নতুন পথচলা হোক সার্থক এবং সাফল্যমণ্ডিত
![]()









