- - -

অবৈধ মাটি কেটে বনধ্বংসে অভিযান

Print News

অবৈধ মাটি কেটে বনধ্বংসে অভিযান

 

ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আংগারগারা এলাকায় বন বিভাগের দাবিকৃত জমিতে বিনা অনুমতিতে মাটির উপরি স্তর কর্তনের অভিযোগে একটি ভেকু (এক্সকাভেটর) জব্দ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে ওই এলাকায় মাটি কাটছিল। বিষয়টি বন বিভাগের নজরে এলে সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযান পরিচালনা করেন। এসময় ঘটনাস্থল থেকে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু জব্দ করা হয়।
বন বিভাগের এক কর্মকর্তা জানায়, সরকারি বনভূমির মাটি কর্তন সম্পূর্ণ অবৈধ এবং এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হয়। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa