- - -

অবৈধ চা পাতার বিরুদ্ধে অভিযান

Print News

বন্দর নগরীর বহদ্দারহাট এলাকায় চায়ের প্যাকেজিং কারখানায় অভিযান চালিয়ে ২১ বস্তা চা পাতা জব্দ করা হয়েছে। এসব বস্তায় এক হাজার ২০০ প্যাকেটে এক হাজার ৭০০ কেজি অবৈধ চা পাতা ছিল। চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব পাতা জব্দ করা হয়।
বিএসটিআইয়ের লাইসেন্স না থাকা, অবৈধ ট্রেডমার্ক ব্যবহার, চা বোর্ডের লাইসেন্স না থাকা এবং পঞ্চগড় থেকে চা ক্রয়ের প্রমাণপত্র না পাওয়ায় গতকাল ৫ সেপ্টেম্বর বিকালে এসএস ট্রেডিং প্যাকেজিং কারখানায় এ অভিযান চালানো হয়। বাংলাদেশ চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন এ অভিযান পরিচালনা করেন।
অভিযানের বিষয়ে মোহাম্মদ রুহুল আমীন বলেন, ‘নগরীর বিভিন্ন এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী নামে-বেনামে অবৈধ চা পাতা মজুত এবং অনুমোদনহীন প্যাকেটে বাজারজাত করছে। চা ব্যবসায় এসব অনিয়ম বন্ধে অভিযান চালানো হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসএস ট্রেডিং প্যাকেজিং কারখানা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।’
ব্জানতে চাইলে এসএস ট্রেডিং প্যাকেজিং কারখানার মালিক আবুল হাসান সোহেল বলেন, ‘২০২১ সালে চায়ের ব্যবসা ছেড়ে দিয়েছি। বর্তমানে অবৈধভাবে এসএস ট্রেডিং নাম ব্যবহার করে প্যাকেজিং কারখানাটি পরিচালনা করছেন শরীফ। তবে ভ্রাম্যমাণ আদালত দেখে সটকে পড়েন তিনি।’
অভিযানের সময় চা বোর্ডের বিপণন কর্মকর্তা আহসান হাবিব, সহকারী পরিচালক আব্দুল্লাহ আল বোরহান, ফটোগ্রাফার শাহ আকিব মর্তুজা এবং চান্দগাঁও থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa