- - -

অবৈধভাবে ধান গুদামজাত করার দায়ে জয়পুরহাটে মেসার্স মাহবুব ট্রেডারসকে জরিমানা

Print News

অবৈধভাবে ধান গুদামজাত করার দায়ে জয়পুরহাটে মেসার্স মাহবুব ট্রেডারসকে জরিমানা

 

র‌্যাব প্রাতিষ্ঠানিক সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে । জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষণ মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে, র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি গোয়েন্দা দল মাহবুর ট্রেডার্স এর মালিক মোঃ লোকমান আলী‘র অবৈধভাবে ধান গুদামজাত করনের বিষয়টি তদন্ত শুরু করে এবং তদন্তে এর সত্যতা পায়।

পরবর্তীতে অদ্য ০৩ ফেব্রুয়ারী ২০২৪ তারিখ ১২৩০ ঘটিকায় জয়পুরহাটের শুকতাহার মোড় এলাকায় র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের চৌকশ আভিযানিক দল ও ইফতেখারুল আলম রিজভী, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া (জয়পুরহাট জেলা অতিরিক্ত দায়িত্ব) এবং অরুন কুমার প্রামাণিক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, জয়পুরহাট এর নেতৃত্বে অবৈধভাবে ৩০ দিনের বেশি সময় ধান গুদামজাতকরন এবং ধান ক্রয়-বিক্রয়ের রশিদ উপস্থাপনে ব্যর্থ হওয়ায় মেসার্স মাহবুর ট্রেডার্স এর মালিক মোঃ লোকমান আলী, পিতা-মোঃ মাহবুবুর রহমান, সাং-শুকতাহার বাজার, থানা-সদর, জেলা-জয়পুরহাট কে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa